Wednesday , 25 February 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

দেবহাটায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি ও হাইজিন কিট বিতরণ

প্রতিবেদক
mir khairul alam
February 25, 2026 9:32 pm

২৫শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখ রোজ বুধবার দেবহাটায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
দেবহাটা ইউনিয়নে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এডোলেসেন্ট হাইজিন অ্যাওয়ারনেস’ এবং ‘কমিউনিটি গিফট ইমপ্লিমেন্টেশন FY26’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বেসরকারি সংস্থা ‘সুশীলন’ এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হেলালি বেগম। তিনি কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং এই সময়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহারবিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
ভিডিএস (VDS) সভাপতি উত্তম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের জেসিডিও মমতাজ পারভিন এবং ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফ্যাসিলিটেটর প্রসেনজিৎ সরকার ও রোজিনা খাতুন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলন-এর এইচএনডাব্লিউ (HNW) ফ্যাসিলিটেটর জোস্না রায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সামগ্রী বিতরণ করা হয়। বর্তমান সময়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। সংশ্লিষ্টরা জানান, এই ধরণের কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় পাখি শিকারের অপরাধে যুবককে জরিমানা, গুলিসহ এয়ারগান জব্দ

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির সভা

দেবহাটার পারুলিয়া জামায়াতের গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও দুর্গা পূজা উৎযাপন কমিটির সভা

ন্যাশনাল ব্লাড ব্যাংক’র সভাপতি সাব্বির হোসেন; সাধারণ সম্পাদক মেহেদী হাসান

তালায় সরকারি কর্মকর্তাদের সাথে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

ঈদের আনন্দ যেন বিষাদে না বদলায়: কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার ডাক

সাতক্ষীরায় ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা

রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেবহাটায় বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের