শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর এ গাছ বিতরণের আয়োজন করা হয়।
২০১৯ সাল থেকে ভাতশালা গ্রামে গাছের চারা বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। এ বছর প্রতিষ্ঠানটি ২শ টি গোবিন্দভোগ আমের চার বিতরণ করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বরের গন্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের উপস্থিতিতে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।