শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ঈদের দীর্ঘ ছুটিতে দেবহাটায় মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান

দেবহাটা প্রতিনিধি: এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটিতে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭দিন দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ১২ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়,  ০৯ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান ও ৩৪জন সাধারণ রোগীসহ খাবার বড়ি বিতরণ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা পদ্ধতি ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com