বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ বুধবার (২৭ মার্চ) চতুর্থ দিনের মতো অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়৷ এদিন ৬ এপ্রিলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

আগামীকাল (বৃহস্পতিবার) টিকিট দেওয়া হবে ৭ এপ্রিলের৷ ওইদিন যারা অগ্রিম টিকিট নেবেন তারা আগামী ৭ এপ্রিল ভ্রমণ করতে পারবেন৷ অনলাইনে এ টিকিট সংগ্রহ করতে হবে৷ এর আগে গতকাল মঙ্গলবার যারা অগ্রিম টিকিট নিয়েছেন তারা আগামী ৫ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে৷

ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন৷ একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন৷ তবে এ টিকিট রিফান্ড (ফেরত দেওয়া) করা যাবে না৷

এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রয় করা হবে৷

এরই মধ্যে রেলে ঈদযাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ৷ যাত্রীদের নির্বিঘ্নে প্ল্যাটফর্মে প্রবেশ ও জনভোগান্তি এড়াতে কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন এবং জয়দেবপুর জংশনে তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড৷

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com