বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ঢাবিতে সাতক্ষীরার শিক্ষার্থীদের ‘হোয়াইট গোল্ড ফেস্ট’

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর উদ্যোগে ‘হোয়াইট গোল্ড ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজনের কর্মসূচির মধ্যে ছিল ক্রিকেট ম্যাচ, জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শনী, চিংড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনা। অনুষ্ঠানের শেষাংশে রাতের খাবার হিসেবে সাতক্ষীরার সুস্বাদু চিংড়ি-ভাত পরিবেশন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবীব ইমরোজ বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে সাতক্ষীরার শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাস’ এর উদ্যোগে একটি সফল মিলনমেলার আয়োজন সম্পন্ন হয়েছে। ডুসাসের ইতিহাসে সম্ভবত এটিই সর্ববৃহৎ আয়োজন। খুবই স্বল্প সময়ের এই আয়োজনে আমরা অসম্ভব রকম আন্তরিকতা এবং সহযোগিতা পেয়েছি। আগামীতে সবার এ ধরনের সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকলে ডুসাস কার্যতই একটি শিক্ষার্থীবান্ধব এবং সুগঠিত প্লাটফর্ম হয়ে উঠবে।’ সভাপতি দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আলী আশরাফ সিদ্দিকী বলেন, ‘বিগত বছরগুলোতে আমাদের সংগঠন একটা ঘুনে ধরা অবস্থায় ছিলো। এটি পরিবর্তনের লক্ষ্যেই মূলত আমাদের আজকের আয়োজন। যাতে আমরা সবাই ডুসাস পরিবারে ইনগেইজ হতে পারি। এড়াছা শীতের এই মৌসুমে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রকল্যাণ সংগঠন বিভিন্ন উৎসবের আয়োজন করছে। আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। আমরা আমাদের এলাকার জিআই পণ্য চিংড়িকে তুলে ধরার চেষ্টা করেছি। এই আয়োজনের মাধ্যমে আমাদের সকলের মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের আঞ্চলিক কালচারকেও প্রোমোট করা হয়েছে।’ শিক্ষার্থীদের মধ্যে হওয়া ক্রিকেট ম্যাচে কালীগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন এবং দেবহাটা উপজেলা দল রানার্সআপ হয়েছে। নারী শিক্ষার্থীদের মধ্যে হওয়া পিলো পাসিং খেলায় তালা উপজেলার ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামিয়া ইফফাত প্রথম, আশাশুনি উপজেলার ও বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আশামনি তায়েবা দ্বিতীয় এবং সদর উপজেলার ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের জেবা ফারিয়া তৃতীয় হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com