শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় ঋনের চাঁপে দরিদ্র ব্যক্তির আত্মহত্যা

তালা প্রতিনিধি: সংসারে দারিদ্রতা, তার উপর ঋনের বোঝা সইতে না পেরে তালার নাংলা গ্রামে পঙ্কজ দে নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নাংলা গ্রামের মৃত মাখনলাল দে’র একমাত্র ছেলে। বুধবার রাতে বাড়ির পাশের আমগাছের সাথে গলাই ফাঁস দিয়ে পঙ্কজ আত্মহত্যা করে।
জানাগেছে, সংসারে দারিদ্রতা এবং ঋণ পরিশোধ করতে না পেরে তিনি দীর্ঘদিন ধরে মানুষিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার রাতে পঙ্কজ দে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বাড়ির পাশের একটি আমগাছে পঙ্কজ দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক পঙ্কজ দে’র মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, পঙ্কজ দে’র মৃত্যুর খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছেন। এঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com