রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত

তালা প্রতিনিধি: “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার ঋণ সমন্বয়কারী গোলাম আযম, স্মার্ট প্রজেক্টের এস এম নাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা, কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ, ৫০ জন ছাত্র- ছাত্রী, শিক্ষক, সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৩ জন রচনা প্রতিযোগিতা ও ৫ জন কুইজ প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com