বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় জামায়াতের উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

তালা প্রতিনিধি
জুলাই আহত ও শহীদদের স্বরণে তালা উপজেলা যুব জামায়াতের উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৩.৩০ টায় তালা পুরাতন হাই স্কুল খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, তালা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল-আমীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মীর্জা সাকিব, সাংবাদিক ও জামায়াত নেতা ইয়াছিন আলী সরদার, এমএ ফয়সাল ও তালা বাজার বণিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল্লাহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ ও তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলায় তালা সদর ইউনিয়ন ৩-২ গোলে বিজয়ী হয়। খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com