Wednesday , 30 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

তালায় মটরসাইকেল পিকআপ সংঘর্ষে নিহত-১

প্রতিবেদক
mir khairul alam
October 30, 2024 9:26 pm

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মহাসিন গাজী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পাইকগাছা-খুলনা সড়কের তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ সাতক্ষীরার খবরকে জানান, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পৌছলে পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়।

এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকাপ জাতপুর পুলিশ ক্যাম্প জব্দ করলেও চালক পালিয়ে যায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার নবাগত ইউএনও মিলন সাহা’র যোগদান

তালার ইউএনও’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

যুবলীগের মিছিল: প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল

দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের স্কলারশিপ প্রদান

সাতক্ষীরায় আস্থা প্রকল্পের উদ্যোগে যুব উৎসব

দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

সাতক্ষীরা পৌরবাসীর বহুকাঙ্খিত সরকারি কলেজ রোডসহ মোট ৭টি সড়কের সংস্কারকরণ কাজের উদ্বোধন

সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে বনায়ন তৈরির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

কালীগঞ্জে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ