রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

তালা প্রতিনিধি: নারী কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ’র সহযোগিতায় রিইব সংস্থার বাস্তবায়নে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তালাস্থ উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে এবং রিইব হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ, মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য ছায়া বিশ্বাস, চন্দ্রশেখর দাস, চায়না রানী দাস, নারায়ণ রায়, হোসনে আরা খাতুন, কবরি সরকার, কাকলি দাস, জুলফিকার রায়হান ও মিজানুর রহমান প্রমূখ।
এসময় সদস্যবৃন্দ তাদের ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, স্থানীয় সেবাদানকারীদের সাথে এডভোকেসি, ঝরে পড়া শিশু ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য সততা ফান্ড তৈরি করা সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com