রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় সরকারি কর্মকর্তাদের সাথে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের আয়োজনে তালায় সরকারি কর্মকর্তাদের সাথে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
বিএমজেড-পিটি ও ম্যালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান ও বিএম জুলফিকার রায়হান প্রমুখ।
কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে চিহ্নিত সমস্যা সমূহ ও সমস্যা সমাধানের সম্ভাবনা পরিকল্পনা উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন। এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তা ছাড়াও তালা উপজেলার খলিলনগর, খলিষখালী, খেশরা ও তালা সদর ইউনিয়নের জনপ্রতিনিধি, উপকারভোগীসহ শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com