শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালা উন্নয়ন কমিটির বিশেষ সভা

তালা প্রতিনিধি: তুলনামূলক ভাবে অনুন্নত, উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত তালা উপজেলা সদরকে আধুনিক এবং উন্নত উপশহরে পরিনত করার লক্ষ্যে তালা উন্নয়ন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে তালা উপশহরের মেলা বাজারে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ও তালা উন্নয়ন কমিটির আহবায়ক শেখ ইয়াকুব আলী।
তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, সাস পরিচালক শেখ ইমান আলী, উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ সাঈফুল ইসলাম, সুভাষিণী ডিগ্রি কলেজের অধ্যখ্ষ কামরুল ইসলাম সেলিম, সেতু বাংলাদেশ পরিচালক আবুল হোসেন, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা যুবদল সভাপতি মির্জা আতিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, তালা বাজার বণিক সমিতির উপদেষ্টা মো. রেজাউল ইসলাম রেজা, বণিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ হোসেন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, মোস্তাফিজুর রহমান রেন্টু, এস এম মোতাহিরুল হক শাহিন, এম এম নাহিদ হাসান, সমাজসেবক আলহাজ্ব সরদার আবুল কাশেম, খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু, ডা. হামিদুল ইসলাম, ব্যবসায়ী শেখ শওকত হোসেন, আলমগীর হোসেন এবং এনজিও কর্মী মোঃ রেজোয়ান উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা তালা উপশহর উন্নয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও রূপরেখা তুলে ধরেন। এছাড়া- রাজনৈতিক, পেশাজীবী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ এবং সাংবাদিক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে তালার উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর সর্বসম্মত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com