শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় সখিপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশনের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কলেজ বিভাগের সভাপতি প্রফেসর নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার ও প্রধান আলোচনা ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষক ফেডারেশনের বিশেষ উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, শিক্ষক বিভাগের জেলা সেক্রেটারী আব্দুল ওয়ারেশ,মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর রুহুল আমিন, জেলা বিশেষ উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ, মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম,পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি বাবু অনুপ কুমার দাস,সখিপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী ও উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ দেবহাটা উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। কলেজ বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক আকবর হোসেন, মাদ্রাসা বিভাগের, সভাপতি অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা আ: খালেক,মাধ্যমিক বিভাগের, সভাপতি মনিরুজ্জামান সেক্রেটারী আবুল কালাম, প্রাথমিক বিভাগের, সভাপতি মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী মাস্টার হাবিবুল্লাহ, ইবতেদায়ী বিভাগের, সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী ডা: রবিউল ইসলাম, কিন্ডারগার্টেন বিভাগের, সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বাশার,সেক্রেটারী শাহাদাৎ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com