শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় ইউএনও, এসিল্যান্ডের যৌথ অভিযানে অবৈধ নেট পাটা অপসারণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন খালে নেট পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ ঠেকাতে অভিযান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) শরীফ নেওয়াজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন খালে নেট পাটা বসিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্থ করে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে জনসাধারণের কল্যাণে নেট পাটা অপসরণ অভিযান পরিচালনা করে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়েছে। এছাড়া এ কাজে জড়িতদের আইনের শাস্তি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এ ধরণের কাজ থেকে বিরত থাকার আহŸান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের কাজের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন খান, কুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মঞ্জুর ইলাহি, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী সাদেক হোসেন, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com