শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি,স্যালাইন ও কলম বিতরণ

 দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্দেশনায় দেবহাটা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন ও কলম বিতরণ করেছে দেবহাটা উপজেলা তরুণ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তরুণ দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল দেবহাটা উপজেলা শাখার আয়োজনে দেবহাটার ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিসন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও কলম বিতরন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা তাসকিন আহমেদ শাওনের উদ্যোগে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ডাকসুর মিলানায়তন বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাতক্ষীরা- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী। এসময় আরোও উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা তাতীদলের আহবায়ক হিরণ কুমার মন্ডল, জেলাতরুন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হোসেন শাওন ও নিরব ইসলাম, দেবহাটা উপজেলা তরুণ দলের, মাসুদ রানা জিতু, তরুণ দল নেতা সাকিব হোসেন, তানভীর রহমান, সাব্বির হোসেন শান্ত, সবুজ হোসেন ও রেজওয়ান হোসেন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা তরুণ দলের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা তরুণ দলের নেতা মশিউর রহমান সাগর। এই আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীদের উৎসাহিত ও মনোবল বৃদ্ধি করার জন্য এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com