মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে এবং সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার বড়শান্তা গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে ও পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই। এ ঘটনায় আহত কামরুল ইসলাম নিজে বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে ও আহত কামরুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে স্থানীয় একটি মসজিদে সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বড়শান্তা গ্রামের কয়েকজন আওয়ামী লীগ কর্মী অনুষ্ঠান করতে দেবে না বলে বাধা প্রদান করে। পরে তাদের বাধা উপেক্ষা করে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বুধবার সকালে এই বিষয়টি কেন্দ্র করে এবং পূর্ব শত্রæতার জের ধরে বড়শান্তা গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার (৬০), রঘুনাথপুরের বর্তমান বাসিন্দা আসাদুল ইসলাম (৪২), সাইদুল ইসলাম (৪০), মাসুদ (৫৫), দক্ষিন পারুলিয়ার বাসিন্দা এবাদুল হক (৩৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ আমার সাথে কথা কাটাকাটি করতে থাকে। পূর্ব পরিকল্পিত ভাবে এক পর্যায়ে আমাকে কাঠের লাঠি দিয়ে মারপিট করতে থাকে। তাদের হামলায় আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com