শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখার কুলিয়া ইউনিয়ন ও সখিপুর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্ত:ওয়ার্ড ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টায় সখিপুর ইউনিয়নের সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ ও কুলিয়া ইউনিয়নের উত্তর কুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
কুলিয়া ইউনিয়ন : কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, উপজেলা টিম সদস্য হাফেজ নাসির উদ্দীন, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম,সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ’র প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য মাওলানা ইয়াকুব, মাওলানা আমিনুর রহমান, বহেরা এ,টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাসুম খান চৌধুরী, ইউনিয়ন সেক্রেটারী মাগফুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃত্ববৃন্দ।
উক্ত খেলায় ৭নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ড ২-০ গোলে ৫নং ওয়ার্ডকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
সখিপুর ইউনিয়ন : সখিপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম ইমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, ইউনিয়ন আমীর ইয়াকুব সরদার,সেক্রেটারী আফসার আলী সরদার, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী রবিউল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃত্ববৃন্দ।
উক্ত খেলায় ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড ফাইনাল খেলায় অংশ নেয়। ফইনালে ৭নং ওয়ার্ড ২-১ গোলে ৬নং ওয়ার্ডকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com