শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় সহকারী শিক্ষকদের দাবি আদায়ের স্মারকলিপি ও মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদান, শতভাগ পদোন্নতি সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, নারিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন গাজী, সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাছিমা খাতুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌভিক ঘোষ, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন গড়িয়াডাংগা চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, নাংলা উত্তর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নওয়াব হোসেন দেবহাটা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com