বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টায় পারুলিয়াস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুুল, দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, গাজীরহাট মন্দিও কমিটির সভাপতি শরৎচন্দ্র ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত বিএনপি নেতা হাসান সারাফী, মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, এড. জাহাঙ্গীর বাবু, সুমন পারভেজ, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আবুল হোসেন বকুল, রাজীব হোসেন রাজু, রুহুল আমিন, গোলাম রসুল, রুহুল কুদ্দুস খোকন, আবু সাঈদ, মন্টু মেম্বর, বাবলু, তুহিন, ডালিম হোসেন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সনাতন ধর্মাবলম্বীরা এবার পূজায় শান্তিপূর্ন ভাবে তাদের ধর্ম পালন করবেন। কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে বিএনপি নের্তৃবৃন্দদেরকে অবিহিত করবেন। আমরা আপনাদের সবধরনের সহযোগিতা করবো। বক্তরা আরে বলেন, দেবহাটায় ২১টা পুজা মন্ডপে  শারদীয় দুর্গা পুজা উদযাপন করা হচ্ছে। প্রত্যেকটি পুজা মন্ডপে নিরাপত্তার জন্য কর্মীরা সার্বিক সহযোগিতা করবে। আপনারা আগে যেমন শান্তিতে ছিলেন এখনো তেমনি থাকবেন। আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলেয়ে চলবো, কারোর প্রতি অন্যায় ভাবে জুলুম হলে তাদের চিহ্নত করে বিচারের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com