বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ৩১ ডিসেম্বর ২৪ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ’র বিরুদ্ধে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, দেখার কেউ নেই” শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে এবং সি এন্ড এফ’র বিরুদ্ধে যেসব তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোদিত এবং প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

প্রকৃতপক্ষে, পূর্ব থেকেই যথার্থ পার্কিং ব্যবস্থা না থাকায় স্থলবন্দরে দীর্ঘদিন ধরে যানজট থাকার কারণে একদিকে এক্সপোর্ট ও ইনপোর্ট দারুনভাবে ব্যাহত হচ্ছে, যাতে রাজস্ব আয়ও কমে যাচ্ছে। অন্যদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন, র‌্যাব-৬ (সিপিসি-১) সহ বর্ডার এলাকায় সকল প্রশাসনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দারুনভাবে বাধাগ্রস্থ হচ্ছিল। এজন্য প্রশাসন থেকেও সিএন্ডএফকে বার বার বন্দরে যানজন নিরসন করে রাস্তাটি ফাঁকা রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এমতাবস্থায়, এসোসিয়েশনের সিদ্ধান্ত ও বন্দর সংশ্লিষ্টদের অনুরোধে পরিবেশবান্ধব পার্কিং ব্যবস্থা করা হয়, যে কারণে বর্তমানে স্থলবন্দরটিতে এক্সপোর্ট সুবিধা ও রাজস্ব আয় বৃদ্ধি হয়েছে এবং রাস্তাগুলোতে চলাচলের পরিবেশ ফিরে এসেছে। এই পার্কিংএ মাত্র ৫০টাকা থেকে সকল খরচ বহন কর হয় যার মধ্যে থেকে জায়গা ভাড়া ১৫ টাকা দেওয়া হয় । কিন্তু এতকিছুর পরও এই সুন্দর ব্যবস্থাপনায় ২/৩জন কুচক্রীমহলের গাত্রদাহ হয়েছে। উক্ত উদ্দেশ্যপ্রনোদিত প্রতিহিংসার তথ্য সরবরাহ করা খবরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সভাপতি ও সাধারণ সম্পাদক
ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন
ভোমরা, সাতক্ষীরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com