শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৪ মে ইংরেজি তারিখে দৈনিক তথ্য বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে “দেবহাটার চাঁদপুরে ক্ষমতার দাপটে রাইস মিল দখল করার অভিযোগ জামায়াত কর্মী ময়েনের বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে ২০২২ সালে আমার পিতা মারা যাওয়ার পর ওই জমি আমি ১৫ বছর ধরে লিজ নিয়ে অতি সুনামের সাথে মেসার্স মাস্টার ট্রেডার্স এন্ড রাইস মিল পরিচালনা করে আসছি। মিলটি মোট ৮০ শতক জমিতে স্থাপিত। যার মধ্যে আমার নিজের ২৬ শতক ও আমার ভাই আব্দুল হান্নানের ২৬ শতক জমি রয়েছে। বাকি জমি দাদী, ফুফু ও বোনদের। গত ২৪ সালের জুলাই মাসে আমার ভাইকে তিন বছরের ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করি। এই জমি নিয়ে কোন বিরোধ ছিল না বা নতুন করে গোলোযোগ হয়নি। সাম্প্রতিক আমি নতুন করে মিলে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে গেলে একটি চক্র আমার ভাইকে ভুল বুঝিয়ে থানায় আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি নিয়ে আমার সুনাম নষ্ট করতে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা আদেও সত্য নয়। আমি দলীয় প্রভাব খাঁটিয়ে দখল করে উত্তেজনা সৃষ্টি বা শান্তিভঙ্গ কারার মত ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
সাইদুর রহমান ময়েন
চাঁদপুর, দেবহাটা, সাতক্ষীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com