শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

বেহালরাস্তা সংস্কার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৯নং ওয়ার্ডের জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখা। শনিবার (২ নভেম্বর) সকালে কুুলিয়ার ভেন্নাপোতায় বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া ও বালি দিয়ে রাস্তা মেরামত কর্মস‚চির উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা জামায়াতে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা অলিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মোল্লা, বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী আফতাবুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, ওয়ার্ড সভাপতি (উত্তর) আব্দুস সবুর সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল, কর্মী ও সমর্থক মন্ডলী।
রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন কালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই মানুষের পাশে থেকে কাজ করে। জনগনের জীবন ধারণে সাময়িক যে অসুবিধাগুলি লক্ষ্য করছি সেটি মানবিকতার দৃষ্টিতে সাধ্যমত চেষ্টা করবো সমাধান করতে। এই জন্য ইউনিয়নবাসীসহ সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com