শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

দেবহাটা প্রতিনিধি: বায়ান্ন’র ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেবহাটার ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, আবুল হোসেন, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুধীজন। সাতক্ষীরা জেলার অন্যতম বিদ্রোহী পুরুষ ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করেছেন দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামে। পিতা গোলাম সাত্তার সরদার ও মাতা জয়নুর নেছা খাতুন। ১৯৩২ সালের ৩০ এপ্রিল জেলার বৈচনা গ্রামে মামার বাড়ীতে জন্মগ্রহন করেন তিনি। ছোট থেকেই লুৎফর রহমান সরদার বেশ সাহসী ও প্রতিবাদী স্বভাবের ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এই মহান নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com