Sunday , 17 November 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

যুব ক্লাব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা

প্রতিবেদক
mir khairul alam
November 17, 2024 8:35 pm

বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালা উপজেলার ৭টি যুব ক্লাব’র প্রতিনিধিদের অংশগ্রহনে বার্ষিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে রোববার (১৭ নভেম্বর) সকালে তালা প্রাণি সম্পদ অফিসের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা মিশন বাম্বেনী-ইতালি’র সহযোগীতায় এবং লেটারেসি প্রকল্পের অধিনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মর্কা আশুতোষ বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়। সভায় বিষয় ভিত্তিক মূলতথ্য উপস্থাপন করেন, দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ। সংস্থার স্পন্সরশীপ কর্মকর্তা অঞ্জনা দাসের সঞ্চালনায় যুব ক্লাব প্রতিনিধিদের মধ্যে শান্ত দাশ, আনন্দন দাশ, পরিমল সরকার, লিপিকা দাশ ও প্রান্তর দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে ৭টি যুব ক্লাবে দলিত’র পক্ষ থেকে আসবাবপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, বেসরকারি সংস্থা দলিত’র পরিচালিত তালা উপজেলার ৯টি যুব ক্লাবের মাধ্যমে যুব সমাজকে কর্মমূখী করা, বৈষম্য দূরিকরন, বাল্য বিবাহ প্রতিরোধ, স্বেচ্ছাশ্রমে এলাকার উন্নয়ন, প্রাকৃতিক দূর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা সহ নানাবিধ সামাজিক কর্মসূচী বাস্তবায়িত হয়।

সর্বশেষ - জেলার খবর