বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

রাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ 

 

সংবাদদাতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় আজ ২৬ এপ্রিল, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরিসরের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা গেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকদের।

ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে  উল্লেখযোগ্য হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্য সেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদেরকে পরীক্ষার পূর্ব রাতে থাকার জন্য আবাসনের সুব্যবস্থা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১০ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভর্তি সহায়তা হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান এবং সদস্য সচিব মেহেদি হাসান।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান সফল করেছেন—
দরদির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাগর ঘোষ এবং আহ্বায়ক কমিটির সদস্য রেজওয়ান পারভেজ, মোঃ মিজানুর রহমান, মারুফ হোসেন, কামরুল হাসান সৈকত, আহমেদ ইবনে জুবায়ের প্রমুখ।

হেল্পডেক্স প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য দিক-নির্দশনা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক এবং দরদির মুখ্য উপদেষ্টা(রাজশাহী অঞ্চল) মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠান সফল করার জন্য দরদির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রোগ্রামে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


হেল্পডেক্স সফল করা প্রসঙ্গে দরদির রাবি ইউনিটের আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান বলেন, “উত্তর বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় সাতক্ষীরার দেবহাটাস্থ শিক্ষার্থীদের সংগঠন দরদির সদস্যবৃন্দ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় প্রতিবছরের ন্যায় এবারও ত‍ৎপর ছিল। শিক্ষার্থীদের সহায়তার দরদি এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”
এবং সদস্য সচিব মেহেদি হাসান বলেন, “দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন দরদি প্রতি বছরের ন্যায় এবারও ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলো।”

দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ শিক্ষার্থীরা দরদি’র সেবাপ্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com