শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সরকারি কেবিএ কলেজের মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান এর বিদায় সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান ও শিক্ষক পর্ষদ সম্পাদক আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান (কাজল) এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর কলেজের আইসিটি হল রুমে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআরএল এ যাওয়ার পূর্বে শেষ কর্মদিবসে উপনীত হওয়া মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান।

জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান, কৃষি শিক্ষা বিভাগের প্রধান মো: আব্দুর রহমান এবং অত্র কলেজের প্রাক্তন ছাত্র ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন)।

এ সময় সংবর্ধিত শিক্ষক এ এস এম মিজানুর রহমান এর একমাত্র কন্যা ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রভা এবং কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর থেকে ১৯৯৩ সালের ১৫ নভেম্বর অত্র কলেজে মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করতে আসা অত্যন্ত সাদা মনের মানুষখ্যাত এ এস এম মিজানুর রহমান নানা গুনের কথা তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সুস্থতা ও মঙ্গল কামনা করেন সহকর্মীবৃন্দ।

পাশাপাশি তিনিও সকলের নিকট তার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত শিক্ষক কর্মকর্তা আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান কে কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সভাপতির সমাপনী বক্তব্য পরবর্তী ফুলেল শুভেচ্ছা ও কিছু উপহার সামগ্রী প্রদান করার পাশাপাশি ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও বিদায়ী শিক্ষককে উপহার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com