Wednesday , 18 February 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
mir khairul alam
February 18, 2026 1:23 pm


আব্দুর রাজজাক:
সাতক্ষীরা মোসলেমা আদর্শ একাডেমিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া দক্ষতা প্রদর্শন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক খোরশেদ আলম, এবং সঞ্চালনা করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর আমীর জাহিদুল ইসলাম বকুল, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আল মামুন, বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান, আলফা সফটওয়্যার কোম্পানির আমজাদ হোসেন, সাবেক কমিশনার ফখরুল ইসলাম লাভলু, এবং শহর নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - জেলার খবর