শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে সদর জামায়াতের ১ম পর্বের ইফতার ও দোয়া মাহফিল

প্রেস রিলিজ :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার  আয়োজনে স্থানীয় সদর উপজেলা সাংবাদিকদের সম্মানে ১ম পর্বের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ রমজান বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা জেলা শহরে আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে  ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা  জামায়াতের  প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান  এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক  সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ।  মিডিয়া বিভাগের পরিচালক শাহাজান আলীর  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ ও প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাতক্ষীরা জজকোর্টের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট  আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট আজিজুর রহমান, মাওলানা রুহুল আমিন,  শহীদ হাসান,দৈনিক সংগ্রাম পত্রিকার  সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস,  মুজাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় সদর  উপজেলার  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com