বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সফিকুল ইসলাম শাহেদের নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ডাকসু নেতা, সাবেক সচিব এবং বর্তমানে ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পরিষদের সম্মানিত বোর্ড মেম্বার সফিকুল ইসলাম শাহেদ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী তিনি কুলিয়ার টিকিট, সুবর্নাবাদ, পুটিমারি, শশাডাঙ্গা ও আশপাশের গ্রামগুলোতে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে স্থানীয় কৃষক, তরুণ ভোটার, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় সফিকুল ইসলাম শাহেদ বলেন, “আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরা ও দেবহাটার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসাই আমার প্রেরণা।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আজও মাঠে আছে। আমিও এই সংগ্রামের একজন নিবেদিত সৈনিক হিসেবে কাজ করতে চাই।”

গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। তারা নেতার প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে তাঁকে মনোনয়ন দিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

শেষে সফিকুল ইসলাম শাহেদ সাতক্ষীরা-০২ আসনের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি আপনাদের ভোটের অধিকার ও উন্নয়নের জন্য আজীবন কাজ করে যেতে চাই।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com