বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুপ্রিম কোর্ট বারে ফলাফল জালিয়াতি করা হয়েছে : রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে। আপনারা দেখছেন অহংকারের মাত্রা, ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে, সেখানে তা দেখা গেছে।

রোববার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জিয়া সাইবার ফোর্স আলোচনা সভার আয়োজন করে।

রিজভী দাবি করেন, সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছে। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজলকে। যুথিকে কেন আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানেও তারা ভোটের অধিকার কেড়ে নিল, ফলাফল কেড়ে নিল। ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হতো।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, রাষ্ট্রশক্তিকে আওয়ামী লীগের পেশিশক্তিতে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোরাই কেয়ার করছে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com